স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি

জাতীয় নির্বাচনের থেকেও স্থানীয় সরকার নির্বাচন ভালোভাবে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। তবে আইন ও বিধিবিধান মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার শঙ্কা বেশি থাকায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিকল্পনা সাজাচ্ছে ইসি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সেই সাথে, বিগত সময়ে কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ থাকার পরও সংসদ নির্বাচন স্ট্যান্ডার্ড হয়েছে।

সংসদ নির্বাচনে কিছু বিষয়ে ঘাটতি ছিল উল্লেখ করে সিইসি বলেন, ঘাটতিগুলো খুঁজে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও ভালো করতে তৎপর কমিশন।

এছাড়া তিনি জানান, ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কাজ করছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *