স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ তার প্রয়াত স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ অক্টোবর) পুত্রাজায়ার প্রেসিন্ট ২০-এর পুসারা নেগারা কবরস্থানে স্ত্রীর কবর জিয়ারত করেন তিনি। এ সময় প্রয়াত স্ত্রীর স্মরণে তাকে গভীরভাবে শোকাহত দেখা যায়। কবরের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করেন এবং ফুল ছড়িয়ে দেন।
দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গী তুন ড. সিতি হাসমাহর কবরের পাশে প্রায় ২০ মিনিট সময় কাটান মাহাথির। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।
এর আগে স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে মারা যান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী।
sn/sks