স্টারমারের প্রতি অনাস্থা দিয়ে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত একটি চিঠিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের নেতৃত্বের ওপর তার আর আস্থা নেই এবং এমন পরিস্থিতিতে পদে থাকা তার জন্য অনৈতিক ও নীতিবিরোধ হবে।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্ট্রিটিং তার চিঠিতে বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ছিল অভূতপূর্ব, যেখানে ব্যাপক পরাজয় ও ব্যর্থতার প্রভাব স্পষ্ট হয়েছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাজ্যের প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলো এখন লেবার পার্টির ওপর থেকে আস্থা হারাচ্ছে।

তিনি সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন, বিশেষ করে শীতকালীন জ্বালানি ভাতা (উইন্টার ফুয়েল অ্যালাউয়েন্স) কাটছাঁটের সিদ্ধান্ত এবং স্টারমারের দেওয়া আইল্যান্ড অব স্ট্রেঞ্জার্স বক্তব্যকে তিনি সরকারের অজনপ্রিয়তার কারণ হিসেবে উল্লেখ করেন।

স্ট্রিটিং প্রধানমন্ত্রীকে দলের সহকর্মীদের কথা শোনার আহ্বান জানান এবং বলেন, ভিন্নমত দমন করলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।

তিনি আরও দাবি করেন, স্টারমার আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টির নেতৃত্ব দেবেন না এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখনই আলোচনা শুরু হওয়া উচিত।

পদত্যাগের পর তিনি বলেন, স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে আনন্দের অভিজ্ঞতা ছিল এবং তিনি দাবি করেন, এনএইচএস পুনরুদ্ধারের পথে থাকলেও এখনো অনেক কাজ বাকি আছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *