সৌদি আরবে হামলা: পিছিয়ে গেলো এএফসি এশিয়ান কাপ

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেয় সংস্থটি।

আগামী বছর ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল। চার বছর অন্তর আয়োজিত টুর্নামেন্টটির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

নতুন সূচি চূড়ান্ত হতে প্রয়োজন হবে ফিফার অনুমোদনের। দ্রুত সময়ের মধ্যে তা উপস্থাপন করা হবে বলে জানিয়েছে এএফসি।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এর মধ্যে বিমানবন্দরে ১১ দিনে অন্তত ২০ হামলায় ১৭ জন নিহত ও তিনশ’র বেশি মানুষ আহত হয়েছে বলে খবর এসেছে। যা প্রথমবারের মতো সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *