সৌদি আরবে বুধবার থেকে রোজা শুরু

সৌদি  আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হলো। সে হিসেবে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটির মুসলমানরা রোজা পালন করবেন। খবর গালফ নিউজের। এদিকে, খালিজ টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে দেশটির মুসলিম নাগরিকরা তাদের সিয়াম সাধনার মাসটি শুরু করবেন। দেশটিতে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে সূর্য অস্ত গেলে পবিত্র রমাজান মাসের চাঁদ দেখার পর এই সিদ্ধান্ত জানানো হয়।

এছাড়া, মধ্যপ্রাচ্যের আরও বেশ কিছু দেশ চাঁদ দেখার পর আগামীকাল বুধবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়। কাতার সরকার জানায়, দেশটিতে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা রাখা শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতেও আগামীকাল থেকে রোজা পালন শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এর আগে, এশিয়ার দেশ জাপান ঘোষণা করে সেখানে আগামীকাল বুধবার থেকে রোজা পালন শুরু করবেন মুসলিম নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *