সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টার দিকে হাসপাতালের যান ডা. মনোয়ারুল কাদির। এ সময় তিনি বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

গত ২২ ফেব্রুয়ারি সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *