সে‌ভেন আপ ও দুধ দি‌য়ে গোসল ক‌রে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনাকে সমর্থন

সারা দেশে জা‌র্সি পরে ব্রা‌জি‌লের সমর্থকরা চু‌রি, ছিনতাইসহ নানা অপরাধ ক‌রে ধরা পড়ার ক্ষো‌ভে সেভেন আপ ও দুধ দি‌য়ে গোসল ক‌রে আর্জেন্টিনার সমর্থক হলেন এক শিক্ষার্থী।

আজ রোববার (১৪ জুন) দুপু‌রে বরিশালের সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের জি‌রো প‌য়ে‌ন্টে ব্রা‌জিল সমর্থক তাওহিদ ইসলাম সেভেন আপ ও দুধ দিয়ে গোসল ক‌রে আর্জেন্টিনার সমর্থক হন। এ সময় আর্জেন্টিনার সমর্থকরা তা‌কে বরণ ক‌রে নেয়।

তাওহীদ সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের ইসলা‌মের ইতিহাস ও সংস্কৃ‌তি বিভা‌গের চতুর্থ ব‌র্ষের ছাত্র।

তাওহীদ বলেন, খেলায় হার-জিত থাক‌বে—এটাই স্বাভা‌বিক। কিন্তু দেশব‌্যাপী ব্রা‌জি‌লের জা‌র্সি প‌রা চোর ধরা পড়ায় মর্মাহত আমি। শুধু চু‌রি নয় ব্রা‌জি‌লের সমর্থকরা তা‌দের জা‌র্সি প‌রে ইভ‌ টি‌জিংও কর‌ছে। এই কার‌ণে আমার বান্ধবীরা আমা‌কে লজ্জা দেয়। তাই বান্ধবীর কথায় অনুপ্রা‌ণিত হ‌য়ে সেভেন আপ ও দুধ দি‌য়ে গোসল ক‌রে ব্রা‌জিল ত‌্যাগ ক‌রে আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠীতে যোগ দি‌য়ে‌ছি।

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত আকিবুল ইসলাম বলেন, দুধ ও সেভেন আপ দি‌য়ে গোসল ক‌রে এবং শপথবাক‌্য পাঠ ক‌রে ব্রা‌জিল ত‌্যাগ ক‌রে আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠীতে যোগ দি‌য়ে‌ছে তাওহীদ। আমরা তা‌কে স্বাগত জা‌নি‌য়ে‌ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *