সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সিলেট–সুনামগঞ্জ সড়কে পৃথক দুর্ঘটনায় পর্যন্ত ছয়জন নিহত হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে এই দুর্ঘটনা দুটি ঘটে।

সুনামগঞ্জ-সিলেট সড়কের জালালপুর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনজন মারা যায়। 

নিহত ব্যক্তিরা হলেন–তাহিরপুর উপজেলার উত্তর জালাল গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ইউসুব আলী (৫০), ইউসুব আলীর মেয়ে কেয়া মনি (১৭), একই উপজেলা রাজারগাঁও গ্রামের আব্দুর শুকুরের ছেলে সাহাব উদ্দিন (৪৫) এবং সাহাব উদ্দিনের স্ত্রী লুপা আক্তার (৪০)। এখন পর্যন্ত নিহত সিএনজিচালিত অটোরিকশার চালকের নাম জানা যায়নি।

অপর দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুনামগঞ্জ-সিলেট সড়কের জালালপুরে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ছাতকের জালালপুর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।  তাদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বাকি তিনজনের মৃত্যু হয়। নিহত সিএনজিচালিত অটোরিকশাচালকের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। সিলেট মারা যাওয়া ব্যক্তিদের মরদেহের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হবে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম সুজন সরকার  জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মৃত্যুর খবর পেয়েছি।  তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *