সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ)  আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে  অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে টাকা পাচারের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। 

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির কর্নেল দুদক চেয়ারম্যান বরাবর এই অভিযোগ করেন।  আজ রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে,  সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় যে সম্পদের হিসেব দিয়েছিলেন তাতে অনেক কিছু গোপন করেছিলেন। যেমন তার অ্যায়ারল্যান্ড, মালায়েশিয়া, লন্ডন, সিঙ্গাপুরে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। হলফনামায় যে তথ্য দিয়েছিল তার চাইতে হাজারগুণ বেশি সম্পদ রয়েছে। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারি টাকা আত্মসাৎ করে দেশে এবং বিদেশে তিনি নিজের এবং স্ত্রীর নামে বিপুল অবৈধ সম্পদ করিয়াছেন। 

লিখিত অভিযোগে আরও বলা হয়, ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় হওয়ার সুবাদে নির্ভিঘ্নে হাবিবে মিল্লাত মুন্না এই অপকর্মগুলো করেছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য নিজে সিরাজগঞ্জে উপস্থিত থাকে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যা করিয়েছেন। তিনি একাধিক হত্যা মামলার এজাহার নামীয় আসামি। ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় হওয়ায় সংসদ সদস্য থাকার সময় তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন  করেছেন।

লিখিত অভিযোগে হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করে ন্যায় ও সুবিচারের আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *