সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের

‘প্রিয়তমা’ সিনেমার মধ্যে দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল ওপার বাংলার ইধিকা পালের। 

    শাকিব খানের সঙ্গে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। প্রথম সিনেমা দিয়েই দুই বাংলাতে বাজিমাত করেন তিনি। 

    দ্বিতীয় বারের মতো মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এটি দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

    এরপর থেকে শাকিবিয়ানরা জুটি হিসেবে ‘প্রিয়তমা’ নায়িকাকে নিয়মিত চেয়ে আসছে। তবে সেটি হয়ে ওঠেনি। 

    আগামী ঈদে শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করছেন হৃদয়। গুঞ্জন ওঠে এই সিনেমার নায়িকা হচ্ছেন সাবিলা নূর।

    চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে এ নিয়ে অনেক লেখালেখিও হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নাম চর্চিত হলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সেসব খবরের কোনও ভিত্তি নেই। তাদের দাবি, শেষ পর্যন্ত নতুন সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। সবকিছু চূড়ান্ত, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। 

    নতুন সিনেমাটির নাম ‘নিঃস্ব’-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

    নায়িকা নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনও ঠিক হয়নি। এটা শিগগির জানাবো। কাকে নেবো, সবই মাথায় আছে। আলোচনা হোক।’

    নির্মাতা এই বক্তব্যের মধ্যে রহস্য রেখে দিলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে থাকছেন ইধিকা পাল।

    আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতা।

    এস্এন/পিডিকে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *