সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে দুজন নিহত

ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে সদরঘাটে জাকির সম্রাট-৩ নামের লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে দুইজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর সদরঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় কোস্ট গার্ডের একটি সরকার নিউজকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, কয়েকজন যাত্রী একটি ট্রলারে করে শ্যামপুরের সদরঘাটে জাকির সম্রাট-৩ লঞ্চে উঠতে চেষ্টা করছিলেন। তাৎক্ষণিক আরেকটি লঞ্চ এসে তাদের ধাক্কা দেয়। এতে দুইজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

এ দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *