জাতীয় সংসদে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ (এ জেড এম) জাহিদ হোসেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিল পাস হয়।
এদিন সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপত্বিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রম শুরু হয়। সকালে আরও ১০টি বিল পাস হয়েছে।