সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপি মহাসচিবের দায়িত্ব ছাড়লেন মির্জা ফখরুল

সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপি মহাসচিবের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থীতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় মির্জা ফখরুল সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপি মহাসচিবের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।

সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির। ফলে মির্জা ফখরুলই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *