সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে বাজেট পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন মুলতবির ঘোষণা দেন।

এর আগে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়।

নতুন অর্থবছরের প্রথম দিন বুধবার (১ জুলাই) থেকে বাজেট কার্যকর হবে।

এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য দেন। 

এবারের বাজেটে কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), বিনিয়োগ, রাজস্ব আহরণ এবং বিভিন্ন খাতে ব্যয়সংক্রান্ত নীতিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।

সংসদের কার্যসূচি অনুযায়ী, আগামী ৭ জুলাই বিকেল ৩টায় অধিবেশন আবার শুরু হবে।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *