সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

আজ রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে  মুলতবির এ ঘোষণা দেন স্পিকার।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ বিকাল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ।

জানা গেছে, আগামী ২৯ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম। 

এদিকে, আজ রোববার বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত বৃহস্পতিবার (১২ মার্চ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *