সংবিধান সংশোধন নিয়ে বিএনপি-জামায়াত ঐক্য না হলে দেশ গভীর সংকটে পড়বে: বিশিষ্টজনদের আশঙ্কা

সংবিধান সংশোধন ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে জাতীয় ঐক্য না হলে দেশ গভীর সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনেরা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আয়োজিত ‘জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা বলেন, বিগত ১৬ বছর বিএনপি ও জামায়াতে ইসলাম একসঙ্গে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। দল দুটির যৌথ আন্দোলনে সরকারের পতন হয়েছে। এখন কেন রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না বলে প্রশ্ন রাখেন তারা।

তারা অভিযোগ করেন, সরকার বিগত অন্তর্বতী সরকার ম্যানুপুলেশন করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে তারা সংসদে। এছাড়া, ক্ষমতাসীন দল বিরোধী দলের কোনো কথাই আমলে নিচ্ছেন না। এমনটা হাসিনা সরকারের সময় হয়েছে। এসব করে ভালো হয় কখনো হয়নি বলে দাবি করেন বক্তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *