শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে কুমার সাঙ্গাকারা

শ্রীলঙ্কা ক্রিকেটে বোর্ডের পূর্ববর্তী কমিটি ভেঙে দিয়েছে দেশটির সরকার। এরপর নতুন করে ৯ সদস্যের একটি ‘অন্তর্বর্তীকালীন কমিটি’ গঠন করা হয়েছে। যাদের মূল দায়িত্ব দেওয়া হয়েছে দুটি বিষয়ে।

অন্তর্বর্তীকালীন এই কমিটিতে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম কুমার সাঙ্গাকারা। এছাড়াও কমিটিতে আরও দুজন ক্রিকেটার রয়েছেন– রোশান মহানামা এবং সিদাথ ওয়েত্তিমুনি।

এই কমিটির প্রধান করা হয়েছে দেশটির প্রধান বিরোধী দলের (সামাগি জানা বালাওয়েগয়া) সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে। কমিটির দায়িত্ব পালনের স্বার্থে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

দায়িত্বে পেয়ে বিক্রমারত্নে বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো শ্রীলঙ্কা ক্রিকেটের শাসনকাঠামোর সম্পূর্ণ সংস্কার। এই প্রচেষ্টার মূল ভিত্তি হবে নতুন সংবিধান বাস্তবায়ন, যাতে এটি খেলার জন্য একটি শক্তিশালী ও আধুনিক ভিত্তি হিসেবে কাজ করে।’

বিক্রমারত্নে বলেন, ‘কমিটির দ্বিতীয় কাজ হলো- মাঠের পারফরম্যান্সে উন্নতি নিশ্চিত করা। আমরা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় কাঠামো, বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং প্রণোদনা মডেল তৈরির দিকে মনোযোগ দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *