শুরুতেই দারুণ গোলে এগিয়ে গেল জার্মানি

বিশ্বকাপের গত দুই আসরেই নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি জার্মানি। তাদের বিদায়ও হয়েছিল সেই গ্রুপপর্ব থেকেই। এবার লক্ষ্য দুঃস্মৃতি ভুলে নতুন শুরুর। ম্যাচের শুরুতেই মিলল তার আভাস। শুরুতেই নবাগত কুরাসাওয়ের জালে বল জড়িয়ে দিয়েছে জার্মানি।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে জার্মানদের এগিয়ে নেন ফেলিক্স নমেচা। দারুণ শটে কুরাসাওয়ের জাল কাঁপান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে জার্মানরা।

এর এক মিনিট আগেই অবশ্য গোলের জন্য শট নিয়েছিলেন জামাল মুসিয়ালা। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন তিনি। কিন্তু সামনে প্রাচীর হয়ে দাঁড়ান কুরাসাওয়ের তিনজন ডিফেন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *