শীর্ষে অবস্থান করছে—যা শুধু সাফল্যের খবর নয়, বরং নতুন এক অধ্যায়ের আত্মবিশ্বাসী সূচনা।

গেল ১৯ মার্চ ‘জ্যাজ সিটি’ প্রকাশের পর ২৩ মার্চ প্রথমবার ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে সিরিজটি। আজও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে মোট ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টার এই সিরিজ। শুধু ট্রেন্ডিংয়েই নয়, ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোতেও সিরিজে আরিফিন শুভর অভিনয় নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।

‘জ্যাজ সিটি’র  পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে, আর সেই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে তিনি অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।

‘জ্যাজ সিটি’র পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিত। সিরিজে আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরও কয়েকজন পরিচিত মুখ অভিনয় করেছেন এতে।

‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *