রুমি এ হোসেনের নেতৃত্বে বিমানের পরিচালনা পর্ষদ গঠন

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রুমি এ হোসেনকে প্রধান করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ গঠন করেছে সরকার। আজ শনিবার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বোর্ডের অন্য সদস্যরা হলেন অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিদ আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও এম মাসুরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, এক্স ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ, চৌধুরী এ্যান্ড ল ফার্মের প্রধান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং পদাধিকার বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *