রাজধানীতে ৭০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র শাহজাহানপুর থানা পুলিশ। সম্প্রতি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাছেদ (৪৪) ও মোছা. তানিয়া (৩৭)।

শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নং বিল্ডিংয়ের ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

সূত্রটি আরও জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

SN/SKS/JN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *