রাজধানীতে ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক গ্রেপ্তার, মামলা ৫৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ ৭২ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৭০ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *