রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. শাওন (২৮), মো. তুহিন রেজা (৩১), মো. মানিক (৪০), মো. বাবুল (৫০), মো. মুকুল হোসেন মন্টু (৫০), মো. ইউসুপ (৫১), মো. লিটন সিকদার (৪৮), মো. জাকির হোসেন (৪০), মো. আলিফ (৩০), মো. মোশারফ (৩৫), মো. আজিজুল ইসলাম মাসুম (৫৯), মো. মামুন কবির (৪৫), মো. আমির হোসেন (২৮), মো. রানা (৩৮), মো. নাহিদ (১৯), মো. হৃদয় (১৯), মো. সোহান (১৯), মো. স্বপন (৩৫), মো. ইমাম হোসেন (২৮), মো. ওবায়দুল (৪১), গোলাম সরোয়ার জামাল (৪৫), সাব্বির হাওলাদার (২২), মো. জাহাঙ্গির চৌধুরী (৫২), স্বর্ণা চাকমা (৩০), মো. জিসান আলম (১৯), উনান চাকমা (২৬), তুষার শুভ্র চাকমা ওরফে তুলতুল চাকমা, তুহিন চাকমা (৩০) ও সুবর্ণা চাকমা। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।