রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আফছার হোসেন (২৪), মো. অনিক (২৪), মো. হুমায়ুন (৩৯), মো. শাওন (২৯), মো. মাসুদুর রহমান (২৮), মো. রাব্বী (২০), মো. শুভ (২৭), মো. রিফাত (২১), মো. রাজু (২৮), আরিফুল ইসলাম জয় ও তাসরিম সাগর (২৫)।
আরিফা আখতার প্রীতি জানান, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।