রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (১২ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—শাকিল হোসেন বেপারী (২২), মো. মুমিন (১৮), মিলন ওরফে চায়না মিলন (২২), জাহিদুল ইসলাম (২০), মো. হৃদয় (২৬), মো. রাসেল (২৪), ওয়ালিদ (১৮), মো. সাব্বির (২৫), আবদুর রহমান (২৩), সুজন শেখ (১৯), বাপ্পি হোসেন (২৮), রনি (২৪), পিনাকি দাশ (৪৫), মো. লিমন (২০), ইকবাল (৫৫), আবদুল সাত্তার (৩৫), মো. সোহেল (৩৬), আবদুল গনি ওরফে রনি (৩২), মো. ইয়াসিন (২৪), মো. আরিফ (২৭), নাজমুল হোসেন (২৬), মো. সেলিম (৩০), হৃদয় (২৭), আল আমিন (৪৪), রাকিব (৩২), রাজিব (২৯) এবং অপ্রাপ্তবয়স্ক ছয়জন।

গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাদেরকে কারাগারে নেওয়ার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *