বাংলাদেশ ব্যাংক।
আসন্ন পবিত্র রমজানে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। রমজানে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং শেষ হবে বেলা ২টা ৩০ মিনিটে। অফিস শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়।