যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমন বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের ওই কর্মকর্তা জানান, খামেনি নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক সভায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বিষয়ে ‘খুবই কঠোর ও গুরুতর’ অবস্থান ব্যক্ত করেছেন।

তবে সর্বোচ্চ নেতা সশরীরে সভায় উপস্থিত ছিলেন কিনা, তা স্পষ্ট করেননি ওই কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতজানু হয়ে পরাজয় স্বীকার এবং ক্ষতিপূরণ প্রদান করে, ততক্ষণ শান্তি প্রতিষ্ঠার সঠিক সময় নয়।

তিনটি সূত্র গত শনিবার (১৪ মার্চ) রয়টার্সকে জানায়, ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *