যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না মার্কিন কর্মকর্তারা ইসলামাবাদে বসে অহেতুক কথা বলে সময় কাটাক। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হবে না বলে জানিয়ে দেওয়ার পর এ কথা বলেন তিনি। খবর ডিডব্লিউর।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, তিনি তার দূতদের ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে না যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ফক্স নিউজ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি কিছুক্ষণ আগে আমার লোকজনকে বলেছি–না, তোমরা সেখানে ১৮ ঘণ্টার ফ্লাইট ধরে যাচ্ছো না।

ট্রাম্প আলোচনা অব্যাহত রাখার দায়দায়িত্ব তেহরানের ওপর চাপিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমাদের হাতে সব ক্ষমতা আছে। ওরা যখন ইচ্ছা আমাদের ফোন করতে পারে, কিন্তু তোমরা আর ১৮ ঘণ্টার ফ্লাইটে করে গিয়ে বসে বসে শুধু আজেবাজে কথা বলবে না।

আলোচনায় ‘বাড়াবাড়ি পর্যায়ের’ দাবিতে অটল থাকার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের প্রতি আস্থার অভাবের কথা উল্লেখ করেছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *