মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় নারী নিহত

ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, শাম্মী আক্তার তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *