মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

মোংলায় সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এক নারী জেলে নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে ওই নারীসহ তিন জেলে নেট জাল দিয়ে সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমির আক্রমণ করে। পরে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করেন অন্য নারী জেলেরা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, আজ বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় নেট জাল টেনে মাছের পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ নারী জেলে সেলিনা বেগমসহ আরও দুই নারী জেলে। তখন হঠাৎ করে একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। তখন অপর দুই নারী জেলে নেট জালের কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করে সেলিনাকে ছাড়াতে সক্ষম হন। তবে ততক্ষণে তিনি মারা যান।

নিহত সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *