মেসির ফিটনেস নিয়ে যে বার্তা দিলেন স্কালোনি

মেসিদের সঙ্গে কৌশলগত আলাপ করছেন স্কালোনি। ছবি : এএফপি

বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও এগিয়ে অন্যদের চেয়ে। এখন পর্যন্ত আট গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন তিনি। শিরোপা ধরে রাখার মিশনে আকাশী-নীলদের মূল ভরসা তিনিই। 

তবু, শঙ্কা থাকে শরীর নিয়ে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য চিন্তিত নন মেসিকে নিয়ে। পরিশ্রমের ফসল পাচ্ছেন মেসি, এমনটা মনে করে স্কালোনি।

স্কালোনি বলেন, ‘সে (মেসি) প্রতি ম্যাচে কম-বেশি একই রকম দৌড়ায়। সে তার ফিটনেস কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে এবং তার ফলও হাতেনাতে পাওয়া যাচ্ছে। তবে পরিসংখ্যানে তার দৌড়ানোর পরিমাণের খুব একটা হেরফের হয়েছে বলে আমার মনে হয় না।’

মেসি কম দৌড়ালেও স্কালোনির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ফর্মে থাকা। প্রিয় শিষ্যের প্রশংসাই তাই ঝরেছে গুরুর কন্ঠে।

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নিজের সর্বোচ্চটা দিচ্ছে। যখন সে নিজের শতভাগ দেয় এবং বুঝতে পারে যে প্রতিপক্ষের ডিফেন্সে ফাটল ধরানো সম্ভব, তখন সে মাঠে যেন একটি অপ্রতিরোধ্য মেশিনে পরিণত হয়’- যোগ করেন স্কালোনি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল লিওনেল স্কালোনি লিওনেল মেসি

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *