মুখ্যমন্ত্রী হয়েই কি তৃষাকে বিয়ে করছেন বিজয়?

ভারতের তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়। এমন সুখবরের মাঝেই শোবিজ দুনিয়ায় ছড়িয়ে পড়েছে নায়কের দ্বিতীয় বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনেত্রী ও দীর্ঘদিনের প্রেমিকা তৃষা কৃষ্ণানকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, বিজয়ের নির্বাচনে জয়ের পর তার বাড়িতে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের আসা, অভিনেত্রীর সাথে বিজয়ের মা ও বাবার দারুণ সখ্যতা এবং বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়গুলো এই সম্ভাবনাকে জোরালো করছে যে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আলোচিত এ জুটি।

আদালতে আগামী ১৫ জুন ২৫০ কোটি রুপি ভরণপোষণ দিয়ে প্রথম স্ত্রীকে অফিশিয়ালি ডিভোর্স দিতে পারেন বিজয়। যা আরও জোরালো করছে বিজয়-তৃষার বিয়ের গুঞ্জনকে। তবে এখন পর্যন্ত বিয়ের গুঞ্জন প্রসঙ্গে দুই তারকার কেউই কোনো অফিশিয়াল মন্তব্য করেননি।

দীর্ঘদিন ধরেই বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন থালাপতি বিজয়। ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করা বিজয়ের সংসারে রয়েছে দুই সন্তান। তবে স্বামীর পরকীয়ার জেরে বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন সংগীতা।

বিজয় থালাপাতি ও তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। ছবি: সংগৃহীত

স্ত্রীর অভিযোগ দীর্ঘসময় ধরে পরকীয়ায় জড়িত বিজয়। তবে বিষয়টি সংগীতা প্রথম জানতে পারেন ২০২১ সালে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়, এমন অভিযোগ সংগীতার। অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই বিবাহিত সম্পর্কে চিড় ধরেছে নায়কের।

ভারতীয় প্রযোজকের ছেলে  বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে  বিজয়-তৃষা (ডানে)। ছবি: সংগৃহীত

এদিকে আদালতে দাম্পত্য জীবনের ইতি টানার প্রক্রিয়ার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয় হাজির হয়েছিলেন ভারতের চেন্নাইয়ে উদ্যোক্তা ও চলচ্চিত্র প্রযোজক কালপথি এস. সুরেশ ও মীনাক্ষী সুরেশের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। অনুষ্ঠানে একই রঙের পোশাকে ধরা দেয়া বিজয়-তৃষা রীতিমতো নজর কাড়েন সবার। এরপর থেকে প্রায়ই বিভিন্ন ইভেন্টে একসঙ্গে ধরা দেন তারা; যা এ জুটির বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *