মিরপুরের হত্যা মামলা

ফের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের চার দিন রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের উপ-পরিদর্শক(এসআই) কফিল উদ্দিন আসামিকে হাজির করে ফের ৭ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। 

এর আগে একই মামলায় ১১ দিন রিমান্ড নেওয়া হয়েছিল মাসুদকে। নতুন করে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এসময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।

গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *