রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার আজ সোমবার (২৫ মে) জানান, কালশী বস্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পরেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে রওনা হয়। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।