মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ ট্রাম্পের, ইরানকে পাল্টা জবাবের হুমকি

হরমুজ প্রণালির উপর একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এই হামলার কড়া জবাব দেওয়ারও অঙ্গীকার করেছেন। মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমাদের সামরিক বাহিনী আমাকে এইমাত্র জানিয়েছে, গত রাতে হরমুজ প্রণালির উপর টহল দেওয়ার সময় ইরানিরা আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। এতে দুজন পাইলট ছিলেন, দুজনেই নিরাপদ ও অক্ষত আছেন। তথাপি, যুক্তরাষ্ট্রকে এই হামলার জবাব দিতেই হবে।

মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য-ভিত্তিক সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর আগে জানিয়েছিল, হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, হেলিকপ্টারে থাকা সৈন্যদের ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে, বর্তমানে তারা সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *