মারা গেছেন মেসির বাবা

ফুটবল বিশ্বকাপ চলার সময়েও লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। সেসময় লাইভে এসে প্রমাণ করেছিলেন তিনি মারা যাননি। তবে এবার সত্যি সত্যিই আর্জেন্টাইন ফুটবল জাদুকরের বাবা মারা গেছেন বলে জানিয়েছে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম।

একাধিক আর্জেন্টাইন একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

এর আগে গত জুনে বিশ্বকাপের এক ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর হঠাৎ করেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমি কেন কাঁদছিলাম? ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমার কয়েকটা দিন খুবই কঠিন গেছে।’

মেসির এমন মন্তব্যের পর বিশ্বজুড়ে নানা গুঞ্জন শুরু হয়। সংবাদমাধ্যমে তার বাবার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও সঠিক তথ্য জানা যাচ্ছিল না। বাড়তে থাকা এসব জল্পনা-কল্পনার মুখে সে সময় বাধ্য হয়ে একটি বিবৃতি দেয় মেসি পরিবার।

ওই বিবৃতিতে জানানো হয়েছিল, ‘মেসি পরিবার জানাতে চায় যে হোর্হে মেসি শারীরিক সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।’ পাশাপাশি ব্যক্তিগত এই সময়ে সবার প্রতি সংবেদনশীলতা ও গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধও জানিয়েছিল পরিবারটি।

এরপর গত জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচও খেলেননি মেসি, ধারণা করা হয় বাবার পাশে থাকতেই তিনি সেই ম্যাচটি মিস করেছিলেন। যদিও এর কিছুদিন পরই আবারও ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। তবে শেষ পর্যন্ত সব লড়াইকে হার মানিয়ে না ফেরার দেশে চলে গেলেন তার বাবা হোর্হে মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *