মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, তাই সকল নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: প্রধানমন্ত্রী

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, তাই সকল নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। 

প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে আইন শৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয় সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে। মানুষকে সেগুলো বোঝাতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।

এসময় জনদুর্ভোগ কমাতে তিনি নেতাকর্মীদের উদ্দেশে রাস্তা ফাঁকা করার আহ্বান করেন। পাশাপাশি তিনি রাস্তার শৃঙ্খলা বজায় রাখা হলে পুনরায় দলীয় কার্যালয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও আহ্বান করেন, দলের নেতাকর্মীরা যেন দেশের মানুষের দুর্ভোগের কারণ না হন। এ ব্যাপারে তিনি প্রত্যেক নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *