আজ ১৬ অক্টোবর, মহাষষ্ঠী (Maha Shashthi 2026)। বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালির শারদীয়া দুর্গোৎসবের ( Durga Puja 2026) মূল পর্ব। শাস্ত্রীয় রীতি অনুযায়ী, মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন অর্থাৎ আনুষ্ঠানিক জাগরণের আচার পালিত হয়। প্রচলিত পৌরাণিক বিশ্বাসে, শরৎকালে দেবীর এই বোধন ‘অকালবোধন’ নামেও পরিচিত, যার সঙ্গে জড়িয়ে রয়েছে রামচন্দ্রের অকাল দুর্গাপুজোর কাহিনি।