ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, অন্য তারকারা কে কোথায় ভোট দেবেন?

য়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিনকে ঘিরে শোবিজ অঙ্গনেও রয়েছে নানা আলোচনা। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পর অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও দেশের বাইরে অবস্থান করায় কেউ কেউ এবার ভোট দিতে পারছেন না।

https://08d29073e4d1032ff9cb5b1a18901872.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

ঢাকাই চিত্রনায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেও এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কারণে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।

চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারছেন না।

চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে থাকলেও ভোট দেবেন কি না—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৯ আসনের ভোটার।অভিনেত্রী মেহজাবীন চৌধুরী  ঢাকা-১১ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার। অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার।

এদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। ফলে তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে।চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *