সুনামগঞ্জে গতকাল রাত থেকে পাহাড়ি ঢল না নামায় এবং বৃষ্টিপাত কম হওয়ায় নদীর পানি কিছুটা কমলেও বন্যার শঙ্কা কাটছে না। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় নিম্নাঞ্চলে বন্যা দেখা দেবে।
গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৬৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত হয়েছে রেকর্ড করা হয়েছে ৫৬ মিলিমিটার।
এদিকে নদীর পানি কমায় সদর, তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত উপজেলায় প্লাবিত এলাকা থেকেও পানি নেমে গেছে।
পাউবো আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা প্রকাশ করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মতিউর রহমান খান জানিয়েছেন, বন্যার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব এলাকায় পানি উঠবে ওই সব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবারও মজুদ করা আছে।