বিসিবিতে আমার কোনো লোক নেই : তামিম

তামিম ইকবালকে নিয়ে একটি কথা প্রায়ই শোনা যেত। ‘চাচার জোর’ শব্দগুলোর চর্চা তামিমকে ঘিরেই বেশি হতো। তবে তামিম জানালেন, বিসিবিতে তার কোনো লোক নেই। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম। দায়িত্ব পেয়ে নজর দিয়েছেন ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে। আজ যেমন সংবাদ সম্মেলন ডাকলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবিতে কেউ না থাকার কথা বলেন তামিম।

বিসিবি সভাপতি বলেন, ‘আমার একটা বড় সুবিধা হলো, আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, অর্গানাইজার থেকে বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরণের সুবিধা দেওয়া হবে না। কেবল বিসিবিই একমাত্র সুবিধা পাবে।’

তামিম যোগ করেন, ‘আমরা দায়িত্ব পেয়েছি ১৫/২০ দিন হয়েছে। এই ১৫/২০ দিনে যা যা করা সম্ভব, পার্সোনালি বা অফিসিয়ালি, সবার সঙ্গে কথা বলে আমরা সেগুলো করছি।’

সাম্প্রতিক দিনগুলোতে বিসিবির আয় কমেছে। সেটি স্বীকার করেছেন তামিম। যতটা সম্ভব আয় বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *