ক্রীড়াপ্রেমীদের জন্য বৃহস্পতিবারটি হতে যাচ্ছে ব্যস্ত এক দিন। দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় একের পর এক গুরুত্বপূর্ণ লড়াই অপেক্ষা করছে দর্শকদের জন্য। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল, বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচ এবং উইম্বলডনের সেমিফাইনাল-তিন ভিন্ন মঞ্চে জমবে উত্তেজনা।
দিনের প্রথম বড় লড়াই মাঠে গড়াবে ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। প্রথম ম্যাচের পর সিরিজের সমীকরণে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে চোখ থাকবে টাইগারদের পারফরম্যান্সে।
সন্ধ্যা নামতেই নজর চলে যাবে লন্ডনের ঘাসের কোর্টে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের সেমিফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। টেনিস বিশ্বের সেরা তারকাদের ফাইনালে ওঠার লড়াই দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ।
তবে দিনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন অপেক্ষা করছে গভীর রাতে। বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙেছিল ফ্রান্স। এবার সেই স্মৃতি ফিরিয়ে এনে প্রতিশোধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আফ্রিকার পরাশক্তি।
অন্যদিকে কিলিয়ান এমবাপের নেতৃত্বে ফরাসিরা চাইবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভিতে।
ফুটবল
ফুটবল বিশ্বকাপ ২০২৬
কোয়ার্টার ফাইনাল
ফ্রান্স-মরক্কো
সরাসরি, রাত ২টা
বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ক্রিকেট
বাংলাদেশ-জিম্বাবুয়ে
দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, দুপুর ১টা ৩০ মিনিট
টি স্পোর্টস, নাগরিক টিভি
টেনিস
উইম্বলডন
সেমিফাইনাল
সরাসরি, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
এসএন/পিডিকে