বিশেষ অভিযানে রাজধানীর মুগদা থেকে গ্রেপ্তার ১৭

রাজধানীর মুগদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা।

গ্রেপ্তাররা হলেন— আবু রায়হান (২০), মো. তোতা (২০), ইউসুফ ওরফে কালু (১৮), মো. বাধন (২৭), আরাফ আহম্মেদ (২০), আরিফ হোসেন (৩৮), তয়ন মিয়া (২১), মো. ইয়াসিন (২৫), মো. শফিকুল (৩২), মো. সুমন (২২), মো. আকাশ (২২), জুয়েল (২০), রবিন (২৫), মো. জাকির (২২), মো. জুম্মন (২৭), মো. শাকিল (২৫) ও আবু রায়হান (২২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ সোমবার (৪ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার (৩ মে) মুগদা থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *