বিপিএলে দুর্বার বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন

বিপিএলের একাদশ আসরে ২০২৫ সালে অনন্য এক অর্জন গড়েছিলেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টের এক ম্যাচে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন তাসকিন।  ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে সেদিন টি-টোয়েন্টিতে ৭ উইকেট পান তাসকিন। যার স্বীকৃতি পেলেন দেশের অন্যতম সেরা এই পেসার।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের নাম প্রকাশ করেছে। ‘মেন্স টি-টোয়েন্টি লিগস বোলিং’—ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন তাসকিন। ঢাকার বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন পেসার তাসকিন। যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার।

প্রায় ২০টি ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের সেরার অ্যাওয়ার্ড দিচ্ছে ইএসপিএনক্রিকইনফো। এই অ্যাওয়ার্ড পুরোটাই ব্যক্তিগত পারফরম্যান্স। নির্দিষ্ট একটি ম্যাচে নির্দিষ্ট একটি ইনিংস, স্পেল কিংবা অভিষেকে নজর কাড়া ও অধিনায়কত্বের ওপর জোর দেওয়া হয়েছে। তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তাসকিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *