বিজয়ের মন্ত্রিসভায় যোগ দিচ্ছে বাম দল ও ভিসিকে, কে কয়টি মন্ত্রণালয় পাচ্ছে

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন সুপারস্টার থালাপথি বিজয়। ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর এবার তামিলনাড়ু পেতে যাচ্ছে তার ইতিহাসের প্রথম ‘জোট সরকার’। রাজনৈতিক সূত্রগুলো বলছে, বিজয়ের নেতৃত্বাধীন এই নতুন মন্ত্রিসভায় শরিক দলগুলোরও প্রতিনিধিত্ব থাকবে। খবর এনডিটিভির।

জোটের সমঝোতা অনুযায়ী, বিজয়ের মন্ত্রিসভায় বামপন্থী দলগুলো দুটি মন্ত্রীর পদ পেতে যাচ্ছে। এর মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিএম) প্রত্যেকে একটি করে আসন পাবে। অন্যদিকে, প্রভাবশালী দল ভিডুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) মন্ত্রিসভায় একটি পদ পাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

ভিসিকে প্রধান থল থিরুমাবলাভান নিজেই বিজয়ের মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে জোরালো সম্ভাবনা রয়েছে। তবে মন্ত্রিসভার প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুপারস্টার বিজয়। তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বি-দলীয় রাজনীতির প্রথা ভেঙে বিজয়ের এই জোট সরকার গঠনকে ভারতের জাতীয় রাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *