বিএনপি সুবিধাবাদের রাজনীতি বেছে নিয়েছে : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন বিএনপি সুবিধাবাদের রাজনীতি বেছে নিয়েছে। বিএনপি সুবিধাবাধী দল, অন্তর্বর্তী সরকারে প্রণিত যেসব অধ্যাদেশ নিজেদের ক্ষমতা বাড়ায় সেগুলো ভালো। কিন্তু যেগুলো ক্ষমতা কমায় সেগুলো ভালো না। বিএনপির রাজনীতি এখন সুবিধাবাদী রাজনীতি।

আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভে মিছিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বিএনপি সুবিধাবাদের রাজনীতি বেছে নিয়েছে। কিন্তু এই দেশের জনগণ সুবিধাবাদের রাজনীতি মেনে নেবে না। এই দেশের জনগণের কোনো রায়কে যদি হাইকোর্ট দেখান তবে, জনগণ আপনাদের রাজপথে জবাব দেবে।

মামুনুল হক আরও বলেন, ভালো ভালো দেশ পরিচালনা করেন, জনগণের রায় মেনে নেন। না হয় রাজপথে এবং সংসদে আপনাদের মোকাবিলা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *