বাকির টাকা চাওয়া নিয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলায় দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র ছুরিকাঘাতে সাব্বির (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির স্থানীয় বাসিন্দা আলমগীরের ছেলে। তিনি একটি দোকান পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, গতকাল একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খানের ছেলে মঞ্জুর খানের কাছে বাকির টাকা দাবি করেন সাব্বির। তবে পূর্ব বিরোধ থাকায় তার জেরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মঞ্জুর, রুম্মন ও আরেক সাব্বির মিলে তাকে হঠাৎ ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদ্দাসের খান জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *