বাইপাসকে বাইপাস করতে আরেকটি বাইপাস দরকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রেললাইনের কারণে গাড়ি চলাচলে অসুবিধা এবং তা কমাতে বাইপাস তৈরি সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনি যখন স্কুলে পড়তেন তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তখন কিন্তু রেললাইনটা অনেক দূরে ছিল শহর থেকে। এখন কিন্তু রেললাইনটা শহরের ভিতরে চলে এসেছে। অর্থাৎ মানুষ জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের পরিধিটা বেড়েছে। আপনি যে বাইপাসের কথা বললেন, আমি আমার নিজ শহরের কথা বলতে পারি, সেখানেও একটি বাইপাস আছে যেটি শহরকে বাইপাস করে চলে গিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বাইপাসের উপরেও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে দুই পাশে। এখন মনে হচ্ছে বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটি বাইপাস দরকার।

আজ আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু ময়মনসিং শহর না, এটি বোধহয় বাংলাদেশের সব শহরের ক্ষেত্রেই প্রযোজ্য। বিষয়টি একটি বড় পরিকল্পনা। আপনি নির্দিষ্টভাবে যেটি বলেছেন সেটির উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি যদি নোটিশ দেন, আপনি যদি প্রশ্নটি পাঠান ইনশআল্লাহ আপনাকে আমরা সঠিক উত্তরটি দিতে সক্ষম হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *