বাংলাদেশ-পাকিস্তান সিরিজ কবে থেকে, জানাল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে দুদল। কবে থেকে সিরিজ শুরু, পাকিস্তান আসবে কবে, সবকিছু চূড়ান্ত হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই দিবারাত্রির, শুরু হবে দুপুর সোয়া ২টা থেকে। ম্যাচের ভেন্যু হোম অব ক্রিকেট শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।

সিরিজে অংশ নিতে ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। পরদিন বিশ্রাম অথবা অনুশীলন। সিরিজ শেষে ১৬ মার্চ দেশে ফিরবে পাকিস্তান দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *