বরিশাল বিভাগে এসএসসির ফলাফলে শীর্ষে পিরোজপুর

এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে ৭০ দশমিক ৭২ শতাংশ পাসের হার নিয়ে জেলাভিত্তিক ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর। যেখানে সমগ্র বরিশাল বিভাগের গড় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।  

আজ সোমবার (১০ আগস্ট) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালামের উপস্থিতিতে পরীক্ষার ফলাফল সংক্রান্ত এসব তথ্য নিশ্চিত করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।  

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর পিরোজপুর জেলা থেকে ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধিত হলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে ছেলে ৪ হাজার ৪৯২ জন এবং মেয়ে ৩ হাজার ২৯৭ জন। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯৬২ জন এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী।

মোট জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ২২৬ জন ছাত্রী ও ১২০ জন ছাত্র। সামগ্রিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের অর্জিত সাফল্য চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *